সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে পারিবারিক কলহে ছেলের হাতে বাবা খুন

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম

রবিবার, ২২ মার্চ, ২০২৬ ৫:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার কাটটারী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি আব্দুল খালেক (৬০) ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার ছেলে আসাদুজ্জামান মানিক (২৯) কে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে পাশ্ববর্তী ভুরুঙ্গামারী থানায় বিয়ে করেন মানিক। বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে তার দাম্পত্য কলহ চলছিল। সাম্প্রতিক সময়ে এই বিরোধ তীব্র আকার ধারণ করে এবং এতে মানিক মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বলে জানা যায়।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বাবা আব্দুল খালেকের সঙ্গে মানিকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ঘরে থাকা শাবল দিয়ে বাবার মাথায় আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই আব্দুল খালেকের মৃত্যু হয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, অভিযুক্ত মানিককে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন