সর্বশেষ

সারাদেশ

ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে এমপি'র ব্যতিক্রমী 'টাউন হল' মিটিং

আওলাদ রুবেল, ময়মনসিংহ
আওলাদ রুবেল, ময়মনসিংহ

রবিবার, ২২ মার্চ, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন হিসেবে “টাউন হল” মিটিং অনুষ্ঠিত হয়েছে।

এ আয়োজন করেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

মাদক, অনলাইন জুয়া ও ক্যাসিনো, এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার প্রতিরোধসহ শিক্ষা, স্বাস্থ্য এবং আধুনিক ঈশ্বরগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে এই “টাউন হল মিটিং” অনুষ্ঠিত হয়।

রোববার (২২ মার্চ) ঈদের দ্বিতীয় দিন বেলা ১২টায় ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। তারা উন্মুক্ত আলোচনায় উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

পরে প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি তরুণদের মধ্যে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া স্বাস্থ্যসেবা উন্নয়ন, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে তরুণদের মতামত ও পরামর্শ তুলে আনতে একটি পৃথক কমিটি গঠনের কথাও জানান তিনি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঈশ্বরগঞ্জকে একটি আধুনিক ও নিরাপদ জনপথ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এমপি মাজেদ বাবু।

অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাদের অংশগ্রহণের পাশাপাশি প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী ও তরুণ-তরুণী অনলাইনে নিবন্ধন করে অংশ নেন।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “আমরা প্রিয় ঈশ্বরগঞ্জকে সুন্দরভাবে সাজাতে চাই। এ জন্য সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। তরুণ প্রজন্মের সঙ্গে পরামর্শ করে সমস্যার সমাধান করা গেলে তা স্থায়ী হবে।”

তিনি আরও বলেন, “সকলের সহযোগিতায় মাদক, জুয়া ও ক্যাসিনোমুক্ত ঈশ্বরগঞ্জ গড়ে তুলতে চাই। পাশাপাশি চিকিৎসা, শিক্ষা ও সড়ক উন্নয়নেও কাজ করা হবে।”

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন