সর্বশেষ

সারাদেশ

মোংলায় ঈদের রাতে চিংড়ি ঘেরের বাঁধ কেটে দিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

রবিবার, ২২ মার্চ, ২০২৬ ৩:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মোংলায় ঈদের দিন রাতের আঁধারে চিংড়ির ঘেরের বাঁধ কেটে অন্য ঘেরের সঙ্গে মিশিয়ে দিয়েছে মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহিল মারুফসহ তার দলবল।

এতে ঘের মালিকের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘের দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

মোংলা থানায় দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, উপজেলার জয়খাঁ গ্রামের স্থানীয় বাসিন্দা শেখ নাজিম উদ্দিন (৫৩) দীর্ঘদিন ধরে নিজের ১৮ বিঘা জমিতে চিংড়ি চাষ করে আসছেন। তার ওই ঘেরটি দখলে নেওয়ার জন্য শনিবার দিবাগত রাতের অন্ধকারে (ঈদের দিন রাতে) ২৫-৩০ জনকে নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ ও যুবদল নেতা মহিদুলসহ তার সহযোগীরা ঘেরে গিয়ে বাঁধ কেটে পাশের ঘেরের সঙ্গে মিশিয়ে দেয়।

সোনাইলতলা ইউনিয়নের প্রভাবশালী বিএনপির সভাপতি মারুফ (৪৫) ও মহিদুল শেখের নেতৃত্বে নাজিমের ঘেরের ভেড়ির আটটি স্থানে বাঁধ কেটে দেওয়া হয়। এতে মাছ বেরিয়ে যাওয়ায় ঘের মালিকের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। মারুফ ও মহিদুল এর আগেও নাজিমের এই চিংড়ি ঘের দখলে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।

এ ঘটনায় ঘের মালিক রোববার দুপুরে ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ ও যুবদল নেতা মহিদুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

মোংলা থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, সোনাইলতলা ইউনিয়নের জয়খাঁ গ্রামের চিংড়ি ঘেরের বাঁধ কাটার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান। সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

৩৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন