সর্বশেষ

সারাদেশ

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ১৫

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

রবিবার, ২২ মার্চ, ২০২৬ ৫:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশু রয়েছে।

রোববার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের সদস্যরা পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। দুর্ঘটনার পর প্রায় তিন ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত প্রায় ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রেন পদুয়ার বাজার বিশ্বরোড লেভেল ক্রসিং অতিক্রম করার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী ‘মামুন স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাস ক্রসিং পার হচ্ছিল। এ সময় চলন্ত ট্রেনটির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর বাসটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায় এবং ট্রেনটি বাসটিকে টেনে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে থামে। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।

ট্রেনের যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৯ জন মারা যান।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন