সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, আহত ২

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

শনিবার, ২১ মার্চ, ২০২৬ ৪:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (২১ মার্চ) দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের খিঁচা বান্ডারির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার আব্দুল আলীর ছেলে রুবেল মিয়া (২০) এবং রীতি আক্তার (৮)। তবে শিশুটি রীতির পূর্ণ ঠিকানা নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহত দুজনই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশা খিঁচা বান্ডারির মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুবেল মিয়া নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রীতি আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজন রীতির বাবা এবং অপরজন তার ভাই বলে জানা গেছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, নিহত রুবেল মিয়ার মরদেহ হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন