সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে আড়াই হাজার মাঠ ও মসজিদে ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

শনিবার, ২১ মার্চ, ২০২৬ ৪:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

জেলার প্রায় আড়াই হাজার মাঠ ও মসজিদে একযোগে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়, যেখানে বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতি লক্ষ্য করা যায়।

শনিবার (২১ মার্চ ২০২৬) সকাল ৮টায় নগরীর ঐতিহ্যবাহী আঞ্জুমান ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আঞ্জুমান ঈদগাহ মসজিদের খতিব হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন। পরে সকাল ৯টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা আতিকুর রহমান।

প্রধান জামাতে অংশ নেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, সিটি কর্পোরেশনের প্রশাসক রোকুনুজ্জামান সরকার এবং জেলা প্রশাসক সাইফুর রহমান। নামাজ শেষে তারা মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

জানা গেছে, প্রধান ঈদগাহ ময়দানে অর্ধলক্ষাধিক মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মহান মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া নগরীর বড় মসজিদ, আকুয়া বাইপাস এলাকার মাদানীনুর মার্কাস মসজিদ, মোমেনশাহী সেনানিবাস, পুলিশ লাইনস ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ জেলার মোট ২ হাজার ৪৫০টি মাঠ ও মসজিদে ঈদের জামায়াতঅনুষ্ঠিত হয়েছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন