সারাদেশ
দেশ তথা বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় সিরাজগঞ্জে ঈদুল ফিতরের জামাত
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
শনিবার, ২১ মার্চ, ২০২৬ ৭:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশ তথা বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
শনিবার সকালে সিরাজগঞ্জ শহরের খান সাহেবের ঈদগাহ মাঠ, খাজা বাবা ইউনুছ আলী এনায়তপুরী (রঃ) মাজার এবং তাড়াশের শাহ শরীফ জিদ্দানী (রঃ) মাজার শরীফে প্রধান প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এনায়েতপুর পাক দরবার শরীফে অনুষ্ঠিত ঈদের জামাতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। জামাতে উপস্থিত ছিলেন দরবার শরীফের হুজুর পাক খাজা গোলাম মেহেদী, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ ইউসুফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নামাজ শেষে দরবার শরীফের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা আব্দুল আউয়াল বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
১২৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন