সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু'জন আহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ২
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ৬:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু'জন আহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পালশা মিশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সদর মডেল থানার ওসি মো. নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- সদর উপজেলার ঘুঘুডিমা এলাকার ইসমাইল হোসেনের ছেলে অহিদুল ইসলাম এবং জয়নাল আবেদিনের ছেলে মিনহাজ আলী।
আহতরা হলেন— ঢোরবোনা গ্রামের আব্দুর রহমানের ছেলে জাহিদুর রহমান (জাপান) ও রাণীহাটির নেস মোহাম্মদের ছেলে এলিম।
পুলিশ জানায়, একটি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপরজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আহত দুইজনকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
১২৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন