সর্বশেষ

সারাদেশ

রাজধানীতে প্রধান জামায়াত সকাল সাড়ে ৮টায়, কোথায় কখন অন্যান্য জামায়াত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ৬:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকায় এ বছর ছোট-বড় মিলিয়ে মোট ১ হাজার ৭৭১টি ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে।

এর মধ্যে ১২১টি ঈদগাহ এবং ১ হাজার ৫৯৯টি মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করার কথা। এসব জামায়াতকে কেন্দ্র করে সমন্বিত ও জোরদার নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রাজধানীর প্রধান ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো অনিবার্য কারণে এখানে জামায়াত আয়োজন সম্ভব না হলে বিকল্প হিসেবে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে।

জাতীয় ঈদগাহে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ প্রায় ৩৩০ জন ভিআইপি এবং প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ সাধারণ মুসল্লির জন্য নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থাও থাকবে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের দিন পাঁচটি জামায়াত অনুষ্ঠিত হবে। জামায়াতগুলো হবে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে। এছাড়া দুই সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন মসজিদেও ঈদের নামাজ আদায় হবে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এ জামায়াতে সংসদ সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় মুসল্লিরা অংশ নেবেন। সেখানে নারীদের জন্যও পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’আয় দুটি জামায়াত অনুষ্ঠিত হবে—প্রথমটি সকাল ৮টায় এবং দ্বিতীয়টি সকাল ৯টায়। প্রথম জামায়াতে ইমামতি করবেন সিনিয়র ইমাম খতিব হাফেজ মাওলানা নাজীর মাহমুদ এবং দ্বিতীয় জামায়াতে সিনিয়র মোয়াজ্জিন এম এ জলিল।

এছাড়া পুরান ঢাকার লক্ষ্মীবাজারের মিয়া সাহেবের ময়দান খানকা শরিফ জামে মসজিদে সকাল ৭টায় এবং গেন্ডারিয়ার ধূপখোলা ময়দান, ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ ও দক্ষিণ মুগদা রসুলবাদ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

রাজধানীর বিভিন্ন স্থানে সকাল ৮টায় আরও বেশ কয়েকটি জামায়াত অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে ফরিদাবাদ জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদরাসা জামে মসজিদ, লক্ষ্মীবাজার নূরাণী জামে মসজিদ, গেন্ডারিয়ার মসজিদে বেলাল, মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদ, সরকারি তিতুমীর কলেজ মাঠ, মান্ডার বাইতুন নূর জামে মসজিদ এবং লালবাগের মুন্সী মিয়া জান জামে মসজিদ।

সকাল সাড়ে ৮টায় নারিন্দা মুশুরিখোলা দরবার জামে মসজিদ, দক্ষিণ মুগদা রসুলবাদ জামে মসজিদ এবং জুরাইনের বাইতুল জলিল জামে মসজিদে জামায়াত অনুষ্ঠিত হবে।

এছাড়া উত্তর যাত্রাবাড়ী, খিলগাঁও, মাদারটেক, ভাসানটেক, মোহাম্মদপুর, মিরপুর, শান্তিনগর, ডুমনি ও পাতিরাসহ বিভিন্ন এলাকায় স্থানীয়ভাবে নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। বসুন্ধরা আবাসিক এলাকায় ১৭টি ঈদ জামায়াতের আয়োজন করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে, যেখানে একসঙ্গে ২৫ হাজারের বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন, ঈদ জামাতগুলোকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত ও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন