সারাদেশ
বেনাপোল প্রতিনিধি: ভারত থেকে ফেরার পর যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে এক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বেনাপোল চেকপোস্টে দেশে প্রবেশের পর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
শেখ ফারহান সাদাফ, বেনাপোল, যশোর
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
বেনাপোল প্রতিনিধি: ভারত থেকে ফেরার পর যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে এক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যার পর বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন।
গ্রেপ্তার মফিজুর রহমান (৭২) বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের আনোয়ার হোসেন বিশ্বাসের ছেলে। তিনি বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।
মফিজুরের নাম ইমিগ্রেশন স্টপলিস্টে অন্তর্ভুক্ত ছিল না; তবে তিনি গত ১২ ফেব্রুয়ারি বৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে জানান বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি এম শাখাওয়াত হোসেন।
বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন বলেন, মফিজুরের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
১১৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন