সর্বশেষ

সারাদেশ

ফরিদপুর সদর ও মধুখালীতে বজ্রপাতে দুইজনের মৃত্যু

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের মধুখালী ও সদর উপজেলায় পৃথক বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টার মধ্যে এ দুটি মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা যায়, মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামের বাসিন্দা মো. লুৎফর রহমান (৪৭) মাঠে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। তিনি স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পেশায় একজন কৃষক ছিলেন। বজ্রপাতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অন্যদিকে, সদর উপজেলার আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গা (সিঅ্যান্ডবি ঘাট) এলাকায় গরু আনতে গিয়ে বজ্রপাতে আজাহারুল ইসলাম (৫৭) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। তিনি ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন।

সহকর্মী কাওসার হোসেন জানান, শুক্রবার বিকেলে তার ডিউটি থাকলেও দুপুরে বাড়ির পাশের মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়।

ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাজকুমার বিশ্বাস বলেন, ঝড়-বৃষ্টি শুরু হলে তিনি মাঠে যান। পরে দীর্ঘ সময়েও ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজ নিতে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান জানান, বজ্রপাতে মৃত্যুর বিষয়টি তারা মৌখিকভাবে জেনেছেন।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন