রামপালে ঈদ উপহার বিতরণ, শান্তি ও ভ্রাতৃত্বের আহ্বান প্রতিমন্ত্রীর
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া ঈদ উপহার অসহায় মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়া হচ্ছে।
শুক্রবার বিকেলে বাগেরহাটের রামপাল উপজেলার হুড়কা এলাকায় অসহায় নারী-পুরুষদের মাঝে শাড়ি, কাপড় ও নগদ অর্থ বিতরণ করেন স্থানীয় সাংসদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
পর্যায়ক্রমে তিনি রামপালের বিভিন্ন ইউনিয়নে এ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এর আগে মোংলা উপজেলাতেও অসহায়দের মাঝে কাপড় ও নগদ অর্থ বিতরণ করেন প্রতিমন্ত্রী। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে সারা দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন, যাতে সবাই মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে।
তিনি আরও বলেন, যে যতই ক্ষমতাধর বা দুর্বল হোক না কেন, সবাই ন্যায়বিচার পাবে। কোনো অবস্থাতেই এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা ভ্রাতৃত্ববোধ নিয়ে একসঙ্গে বসবাস করতে চাই, যেখানে কোনো হিংসা বা হানাহানি থাকবে না।
১২৭ বার পড়া হয়েছে