সর্বশেষ

সারাদেশ

গরিবমুক্ত দেশ গড়তে সরকারের কার্যক্রম শুরু: বিমান প্রতিমন্ত্রী মিল্লাত

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ৫:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, দেশের গরিব মানুষ যাতে আর গরিব না থাকে, সে লক্ষ্যে সরকার ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। সরকার দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা দিয়ে একটি উন্নত অবস্থানে নিয়ে যেতে কাজ করছে।

শুক্রবার বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি এলাকায় ব্রহ্মপুত্র নদের ভাঙন এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, গত ২৮ দিনে সরকারের পক্ষ থেকে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদানসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে এবং ৭৯টি দেশে এর প্রভাব পড়েছে। তবে বাংলাদেশে এখনো তেলের দাম বাড়তে দেওয়া হয়নি। তিনি উল্লেখ করেন, সরকারের মেয়াদ স্বল্প হলেও এই সময়ের মধ্যেই তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন।

নদীভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, স্থায়ী নদীশাসন প্রকল্প বাস্তবায়নে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে, যা এ অঞ্চলের জন্য ঝুঁকিপূর্ণ। তাই জরুরি ভিত্তিতে অস্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদঘাট এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের জন্য এক হাজার কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৫৭০ কোটি টাকা অনুমোদন পেয়েছে এবং বাকি অর্থও দ্রুত অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে।

তিনি দাবি করেন, বর্তমান সরকারের উদ্যোগ ছাড়া এ ধরনের প্রকল্প বাস্তবায়ন সম্ভব হতো না।

অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুরাদ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম সাদাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন