সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার ও মিলাদ অনুষ্ঠিত

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ ৭:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাচভিত্তিক সংগঠন অদম্য-৯৭ এসএসসি ব্যাচের ইফতার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) কলাপাড়া পৌর শহরের সাপ্লাই এন্ড সেলস সোসাইটি মার্কেটের ছাদে এ ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

কলাপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ৯৭ ব্যাচের ৬৫ জন বন্ধু অনুষ্ঠানে অংশ নেন। ইফতারের সময় ব্যাচের প্রয়াত বন্ধুদের রুহের মাগফেরাত কামনা, অসুস্থ বন্ধুদের সুস্থতা এবং সকল বন্ধুদের কল্যাণের জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

ইফতার পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন আবুল হাসনাত রিমন সিকদার, সোহেল সিকদার, মোয়াজ্জেম হোসেন, রেহান উদ্দিন রেহান, আ ন ম রেজাউল হক, রুস্তম আলী, জহিরুল ইসলাম বাবু, নাহিদুল হক, মিরাজ ও সবুজ প্রমুখ।

আবুল হাসনাত রিমন সিকদার বলেন, “প্রতি বছরই আমরা এ ধরনের আয়োজন চালিয়ে যেতে চাই। অকাল প্রয়াত বন্ধু মিরাজের পরিবারের পাশে থাকতে চাই। সকল বন্ধুদের সম্মিলিত প্রচেষ্টায় একটি স্থায়ী স্থাপনা গড়ে তোলার প্রত্যয় আমাদের।”

তিনি সকল বন্ধুদের একত্রিত হয়ে আগামীর পথ অতিক্রম করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন