সর্বশেষ

সারাদেশ

চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে শুক্রবার আগাম ঈদুল ফিতর উদযাপন

স্টাফ রিপোর্টার, চাঁদপুর
স্টাফ রিপোর্টার, চাঁদপুর

বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ ৭:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরে আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে এবারও শুক্রবার (২০ মার্চ) জেলার হাজীগঞ্জ সাদ্রা দরবার শরীফসহ প্রায় অর্ধশতাধিক গ্রামে আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।

এইদিন সকাল ৯টায় সাদ্রা দরবার শরীফ মাঠে ঈদুল ফিতরের নামাজে জামায়াত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন দরবার শরীফের পীরজাদা আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী।

সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার মাঠে পবিত্র ঈদুল ফিতরের আরেক জামায়াত অনুষ্ঠিত হবে। এই জামায়াতে ইমামতি করবেন দরবার শরীফের পীরজাদা আরিফুল্লা চৌধুরী।

সাদ্রা দরবার শরীফের পীরজাদা আরিফুল্লা চৌধুরী জানান, ১৯২৮ সাল থেকে তারা মুসলিম বিশ্বের সঙ্গে কয়েক ঘণ্টার ব্যবধানে ঈদুল ফিতর, ঈদুল আযহা এবং পবিত্র রমজানের রোজা পালন করে আসছেন। প্রথমে এসব ঈদের জামাতে লোকসংখ্যা কম হলেও এখন সারা বাংলাদেশে প্রায় প্রতিটি জেলায় ঈদ উদযাপন হচ্ছে।

সাদ্রা দরবার শরীফের মুসল্লী মোনায়েম হোসেন বলেন, “দীর্ঘ যাচাই-বাছাইয়ের পর আফগানিস্তান, মালি ও চাঁদ দেখার সংবাদ ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ ও সন্দেহজনক হওয়ায় তা আমরা গ্রহণ করিনি। সন্দেহের উপর রোজা ভেঙে ঈদ করা যায় না। তাই ৩০ রমজান পূর্ণ করে শুক্রবার ঈদ উদযাপন করা হবে।”

আগাম ঈদ উদযাপন করা গ্রামগুলো হলো— হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপপুর, বাসারা; ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর; মতলব উপজেলার দশানি, মোহনপুর, পাঁচানী; এবং কচুয়া উপজেলার কয়েকটি আংশিক গ্রাম।

উল্লেখ্য, ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবসহ অন্যান্য আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযহা উদযাপনের প্রথা চালু করেন। তাঁর অনুসারীরাও চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় একই সঙ্গে দুই ঈদ উদযাপন ও রোজা পালন করে আসছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন