সর্বশেষ

সারাদেশ

কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ

বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ ৭:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে কাভার্ড ভ্যানের চাপায় ফারুক সরদার (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ফারুক সরদার ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার নারায়ণদিয়া গ্রামের মো. আবুল হাশেম সরদারের ছেলে।

পুলিশ জানায়, মোটরসাইকেল নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১৪-১৮১৬) তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন ফারুক সরদার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানটি জব্দ করেছে।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন