সারাদেশ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়ন বিএনপির উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
ঈদে অসহায়দের পাশে গেরদা ইউনিয়ন বিএনপি, বস্ত্র বিতরণ
ফরিদপুর প্রতিনিধি
বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়ন বিএনপির উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে স্থানীয় বাখুন্ডা কলেজ মাঠে এ বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কোতয়ালী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ শফিকুর রহমান রানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এছাড়া উপস্থিত ছিলেন কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হাসান রঞ্জন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজোয়ান বিশ্বাস তরুণসহ দলীয় নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে। অসহায় মানুষ যাতে আনন্দের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারে, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
১১৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন