সর্বশেষ

সারাদেশ

মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু টোলপ্লাজা পরিদর্শনে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ ৬:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মাওয়া এক্সপ্রেসওয়ে-এর বিভিন্ন পয়েন্ট এবং পদ্মা সেতু টোলপ্লাজা পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) এই পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সরকার ঘোষিত নির্দেশনাসমূহ কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি যানজট নিরসন, অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং যাত্রীসেবার মান বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ও সক্রিয় থাকার আহ্বান জানান।

এসময় উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, ঈদযাত্রা সামনে রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং মাঠপর্যায়ে তদারকি জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, লৌহজং উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-এর গজারিয়া অংশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করছেন। এসব কার্যক্রমের মাধ্যমে যানজট নিরসন, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং সড়ক শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ঈদযাত্রা নিরাপদ ও আনন্দময় রাখতে এ ধরনের তদারকি ও কার্যক্রম অব্যাহত থাকবে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন