সর্বশেষ

সারাদেশ

ফ্যামিলি কার্ড পেতে তদবির বা টাকা লাগবে না: সিরাজগঞ্জে সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ড পেতে দেশের সাধারণ মানুষকে কোনো ধরনের তদবির বা অর্থ ব্যয় করতে হবে না। সরকার সারা দেশে স্বচ্ছতার সাথে এই কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনা করছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত উপকারভোগীদের হাতে কার্ড পৌঁছে দেবেন।

বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই এলাকায় স্থানীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীমের উদ্যোগে দরিদ্র ৬ হাজার মানুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে উপকারভোগীরা সরাসরি মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসাবের মাধ্যমে আর্থিক সহায়তা পাবেন। এতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ থাকবে না।

তিনি আরও জানান, শুধু ফ্যামিলি কার্ড নয়—ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত ও গির্জার সেবাদানকারীদের জন্যও সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যা নির্বাচনী প্রতিশ্রুতির অংশ।

ডাঃ জাহিদ হোসেন বলেন, দেশজুড়ে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পানির জলাধার তৈরি করা হচ্ছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি এবং মরুকরণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ফারাক্কার বিরূপ প্রভাব থেকেও দেশকে রক্ষা করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, দেশে প্রায় ৪ কোটি বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাচ্ছে। এ জন্য জনগণের সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম ও জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

পরে মন্ত্রী কয়েকজন নারীর হাতে ঈদ বস্ত্র ও প্রধানমন্ত্রীর দেওয়া আর্থিক সহায়তা তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন