সর্বশেষ

সারাদেশ

নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় সংসদ নির্বাচন শেষে গত এক মাসে দেশজুড়ে ঘটে যাওয়া প্রায় অর্ধশতাধিক সাম্প্রদায়িক সহিংস ঘটনার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের হয়েছে।

বুধবার দুপুরে শহরের পাঁচুর মোড়ে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট নন্দকিশোর আগড়ওয়ালা, সদস্য সচিব অ্যাডভোকেট স্বপন কুমার তালুকদার, কালাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমীর কুমার কুন্ডু, কেন্দ্রীয় বারোয়ারী মন্দিরের সাধারণ সম্পাদক অচিন্ত্য কুমার কুন্ডু এবং সহ-সভাপতি বিশ্বনাথ আগরওয়ালা প্রমুখ।

বক্তারা বলেন, দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। নির্বাচনের আগে দেওয়া নিরাপত্তার প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

এসময় সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন