সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় প্রণোদনা বিতরণ ও মতবিনিময় সভায় এমপি মোশাররফ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ডেঙ্গু, মাদক প্রতিরোধ ও সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে ধর্মীয় ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা এবং সরকারি প্রণোদনা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টা উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভোটের কালি শুকানোর আগেই বিএনপি তাদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু করেছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু এবং খাল খনন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, কলাপাড়াকে চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে সকল রাজনৈতিক দল ও শ্রেণিপেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। এমপি নির্বাচিত হওয়ার পর তিনি ইতোমধ্যে সাতটি মসজিদ ও দুটি মন্দিরে সরকারি অনুদান প্রদান করেছেন। ঈদের পর ছয়টি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজ শুরু হবে এবং আরও ৩৫টি রাস্তা, ব্রিজ ও কালভার্ট নির্মাণের জন্য শিগগিরই দরপত্র আহ্বান করা হবে। এছাড়া পাঁচটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন বরাদ্দ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদের সভাপতিত্বে এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম, জামায়াতের সম্পাদক মাওলানা মোরশেদুল আলম এবং প্রেসক্লাব সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু।

অনুষ্ঠানে কলাপাড়ার ১৪টি মসজিদ, ২টি মন্দির, একটি গির্জা ও একটি বৌদ্ধ বিহারের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও সেবাইতদের মাঝে সরকারি প্রণোদনা বিতরণ করা হয়। একইসঙ্গে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ জনকে ৬ হাজার টাকা করে এবং মোট ৩৫০ জনের মাঝে প্রায় ৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও শুকনো খাবার এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন প্রদান করা হয়।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন