কুড়িগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি, তরুণদের পরিবেশ রক্ষার আহ্বান
বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে একটি আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
এতে স্থানীয় তরুণ নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পরিচালিত এ কর্মসূচিতে অংশ নেন কুড়িগ্রাম জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ-এর বড় ছেলে এবং আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. ওয়ায়েস কারণি। এছাড়াও উপস্থিত ছিলেন নাওডাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. আয়নাল হকসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং সাধারণ মানুষের মাঝে পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। তারা নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো ও সেগুলোর সঠিক পরিচর্যার আহ্বান জানান।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে এ ধরনের কর্মসূচি দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
১৪৭ বার পড়া হয়েছে