সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৬:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় সোহাগ (৪৫) নামের এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে নয়টার দিকে পৌর শহরের বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত সোহাগ পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার নতুন বাজার এলাকার বারেক সরদারের ছেলে। তিনি কলাপাড়া পৌর শহরে ভ্রাম্যমান কাপড়ের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও মৃতের স্বজনদের সূত্রে জানা যায়, সোহাগ প্রায় এক মাস আগে তার শ্বশুর বাড়ি আমতলী থেকে ব্যবসার উদ্দেশ্যে কলাপাড়ায় আসেন। সর্বশেষ তিন দিন আগে তিনি স্ত্রী শিউলী বেগমের সঙ্গে মুডোফোনে কথা বলেছেন। রাত নয়টার দিকে স্থানীয়রা ওই বাড়ি থেকে পচা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। এ সময় ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। পরে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দুই তালা থেকে লাশ উদ্ধার করে।

বাসার মালিক মোহাম্মদ লিটন জানান, গত এক মাস আগে কাপড় ও বিভিন্ন প্রকার কাঁচের মালামাল ব্যবসায়ী সোহাগ তার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন। কিন্তু ঈদের পরে তার স্ত্রীকে নিয়ে আসার কথা ছিল। আজ হঠাৎ খবর পান ওই বাসা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ওই ভাড়া বাসায় তিনি দোতালায় একাই বসবাস করতেন এবং সেখানে তার ব্যবসার মালামাল রাখতেন।

মৃতের স্ত্রী শিউলী বেগম জানান, শবে কদরের নামাজের তিন দিন আগে তিনি কলাপাড়ায় এসেছেন। ঈদের আগে বাড়িতে যাওয়ার কথা ছিল। আজ বুধবার তার পচা গলা লাশ দেখেছেন। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা তিনি জানেন না এবং কান্নায় ভেঙে পড়েন।

কলাপাড়া থানার (তদন্ত) কর্মকর্তা মো. ইলিয়াস তালুকদার বলেন, ধারণা করা হচ্ছে অন্তত চার- পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে। প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছে এবং মৃতদেহের অধিকাংশ পচন ধরেছে। আমরা লাশের সুরতহাল করে মর্গে প্রেরণের প্রস্তুতি সম্পন্ন করেছি। তবে পোস্টমর্টেম রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এর আগে ধারণা করা যাচ্ছে না ঠিক কিভাবে তার মৃত্যু হয়েছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন