সর্বশেষ

সারাদেশ

কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজের সাফল্য: ৩৮ শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি

মো. আরিফ, বান্দরবান 
মো. আরিফ, বান্দরবান 

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবান জেলার দুর্গম পাহাড়ি উপজেলা লামায় অবস্থিত কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ শিক্ষাক্ষেত্রে নতুন মাইলফলক স্থাপন করেছে।

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এ পর্যন্ত ৩৮ জন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে মেধার ভিত্তিতে ভর্তি হয়েছেন।

ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে তিনজন সরকারি মেডিকেল কলেজে, দুইজন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), একজন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), সাতজন ঢাকা বিশ্ববিদ্যালয়, এগারোজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়, একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং একজন সরকারি নার্সিং কলেজে ভর্তি হয়েছেন। সম্প্রতি আরও ১০ জন শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। এছাড়া অন্তত ছয়জন শিক্ষার্থী অপেক্ষমাণ তালিকায় রয়েছেন।

সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীরা হলেন— ধনলাল ত্রিপুরা (শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ), উছাইহ্লা মারমা (সাতক্ষীরা মেডিকেল কলেজ) এবং অংক্যসিং মারমা (মাগুরা মেডিকেল কলেজ)।

ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন— মংথুইনু মারমা ও জিসান তঞ্চগ্যা (চুয়েট), এবং শফিকুল ইসলাম (রুয়েট)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন— লাল নেই সাং বম, ওয়াইংজ্য মারমা, ইয়াসিনুর রহমান পরান, ওয়ারেছুল হক রিয়াদ, শৈমংসাই মারমা, সৈকত উদ্দিন আহমেদ এবং জুলিনময় ত্রিপুরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগে ভর্তি হয়েছেন— নেওয়ান চাক, অনিল তংচংগ্যা, মো. সজীব, সজীব কিসকো, আয়েশা খাতুন এবং শাহনাজ খাতুন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগে ভর্তি হয়েছেন— রেশমি সাঁওতাল, সারজিনা আক্তার, লাবিবা তাজরিন ও সজীব খিয়াং।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন মো. জাহিদ হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফুংপ্রে মুরুং, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মংনুসিং মারমা এবং পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউটে কাজল চাকমা।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ২০২৪ সালে ২৫ জন শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে থাকলেও চলতি বছর সেই সংখ্যা বেড়ে ৩৮ জনে পৌঁছেছে।

বর্তমানে কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজে আড়াই হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের সুশৃঙ্খল পরিবেশে পড়াশোনা, মেডিটেশন, কোয়ান্টাম ব্যায়াম, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষাজীবনের জন্য প্রস্তুত করছে।

১৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন