ইরাক প্রবাসী নিহত: জেলা প্রশাসকের পক্ষ থেকে পরিবারকে সহায়তা
বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের আধারা ইউনিয়নের প্রবাসী নাগরিক হবি পাইক ইরাকে মারা যাওয়ার ঘটনায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক গভীর শোক প্রকাশ করেছেন।
নিহতের পরিবারকে সমবেদনা জানাতে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন, মুন্সীগঞ্জ সদর যৌথভাবে দ্রুত পদক্ষেপ নিয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু বকর সিদ্দিক নিহতের বাড়িতে পাঠানো হয়। তিনি পরিবারের সাথে সরাসরি যোগাযোগ করে শোক প্রকাশ করেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করেন।
এই পদক্ষেপের অংশ হিসেবে জেলা প্রশাসন পরিবারের হাতে নগদ ২৫,০০০/- টাকা, শুকনো খাবার এবং ঈদ সামগ্রী প্রদান করেছে। এছাড়াও নিহত ব্যক্তির লাশ দেশে ফেরত আনা, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় থেকে অনুদান প্রাপ্তিসহ অন্যান্য বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক শোকাহত পরিবারের পাশে থাকার পাশাপাশি এ ধরনের ঘটনায় প্রবাসী কর্মীদের প্রতি সর্বোচ্চ মনোযোগের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন।
১১৭ বার পড়া হয়েছে