জয়পুরহাটে ৫ শতাধিক দু:স্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৪:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জয়পুরহাটে ৫ শতাধিক অসহায় ও দু:স্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জেলা গণঅধিকার পরিষদ।
বুধবার (১৮ মার্চ) শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
জেলা গণঅধিকার পরিষদের যুগ্ন আহবায়ক আব্দুল হামিদ বাবু অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সহকারী সাংগঠনিক সম্পাদক ও জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব আমিনুল ইসলাম মাসুদ, যুব অধিকার পরিষদের জেলা কমিটির সভাপতি সুমন অভি, সিনিয়র নেতা আবু মুসা সহ সংগঠনের অন্যান্য স্থানীয় নেতাকর্মী ও সমর্থক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রুহুল আমিন।
আয়োজকরা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের আনন্দ ফোটানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আরও জানান, দেশের বর্তমান প্রেক্ষাপটে মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন এবং সেই লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছেন।
উপকারভোগীরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঈদ সামগ্রী পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। বক্তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
১১৯ বার পড়া হয়েছে