সর্বশেষ

সারাদেশ

দারিদ্র্যতার করাল ছোবল

শুধু লাউ শাকেই চলছে সেলিনার সেহরি ও ইফতার 

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ২:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের আঁচড়াখালি গ্রামে চরম দারিদ্র্যের মধ্যে মানবেতর জীবনযাপন করছে সেলিনা বেগমের পরিবার।

অভাব-অনটনের কারণে অনেক সময় শুধু পানি খেয়েই রোজা রাখেন তারা, আর ইফতারে জোটে লাউ গাছের পাতা সিদ্ধ বা সামান্য ভাত-শাক।

প্রায় দুই বছর আগে দুর্ঘটনায় সেলিনার স্বামী জহুরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কর্মক্ষমতা হারালে ছয় সদস্যের সংসারটি পড়ে যায় চরম সংকটে। বর্তমানে অসুস্থ স্বামী, দুই প্রতিবন্ধী মেয়েসহ পরিবারের সবাই অর্ধাহার-অনাহারে দিন কাটাচ্ছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি জরাজীর্ণ ঝুপড়ি ঘরেই বসবাস তাদের। বৃষ্টি হলে ঘরে পানি পড়ে, রোদে শুকাতে হয় ভেজা জিনিসপত্র। খাবারের অভাবে সেহরি ও ইফতার অনেক সময়ই সীমাবদ্ধ থাকে শুধু পানি কিংবা শাক-পাতায়।

সেলিনা বেগম বলেন, “আগে আমার বাবা খোঁজ নিতেন। কিন্তু প্রায় এক বছর আগে তিনিও মারা গেছেন। এখন আমাদের দেখার কেউ নেই। সন্তানরা ভালো খাবার চায়, কিন্তু আমি দিতে পারি না। অনেক সময় শুধু পানি আর শাকপাতা খেয়েই রোজা রাখি ও ভাঙি।”

স্থানীয়রা জানান, পরিবারটি দীর্ঘদিন ধরে চরম অভাবের মধ্যে রয়েছে। ঈদকে সামনে রেখে নতুন কাপড় কেনাও তাদের কাছে স্বপ্নের মতো। অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তানদের নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন সেলিনা।

এ অবস্থায় পরিবারটির পাশে দাঁড়াতে সরকার ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন