সর্বশেষ

সারাদেশ

মোংলায় দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ২:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
মোংলা-খুলনা মহাসড়কের গুনাই ব্রিজ সংলগ্ন এলাকায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে মোংলার ডাকবাংলোয় নৌবাহিনী ও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রদত্ত এ সহায়তার অর্থ নিহতদের পরিবারের হাতে তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।

নৌবাহিনীর পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ১ লাখ টাকা করে প্রদান করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে মোংলার ৯ জন নিহতের পরিবারকে মোট ২ লাখ ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে। অপরদিকে রামপালের মাইক্রোবাস চালকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নৌবাহিনীর খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল একেএম জাকির হোসাইন, মোংলা দিগরাজ নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ জুবায়ের শাহীন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ দাস, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, সহকারী পুলিশ সুপার রাতুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি এবং সাবেক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম।

বুধবার মোংলার ৯ জন এবং রামপালের ১ জনের পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার (১৯ মার্চ) খুলনার কয়রার ৪ জন নিহতের পরিবারকে নগদ সহায়তা প্রদান করা হবে।

উল্লেখ্য, গত ১২ মার্চ সংঘটিত এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে মোংলার বিএনপি নেতা আ. রাজ্জাকের পরিবারের ৯ জন, তার নতুন পুত্রবধূসহ তাদের পরিবারের আরও ৪ জন এবং মাইক্রোবাসের চালক অন্তর্ভুক্ত ছিলেন।
 

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন