সর্বশেষ

সারাদেশ

গোমস্তাপুরে বিজিবির অভিযানে প্রায় ১০ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ২:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১৮ মার্চ ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ১০ মিনিটে গোমস্তাপুর থানার চাড়ালডাঙ্গা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ সাদেকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় বেগপুর গ্রামের ঈদগাহর পশ্চিম পাশে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা একটি ব্যাগ তল্লাশি করা হয়।

তল্লাশি শেষে ব্যাগটি থেকে ৯ হাজার ৯৯৮ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য গোমস্তাপুর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার, অবৈধ পারাপার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন