সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন
মুন্সীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা
পিরোজপুরে মাথা কেটে হত্যা: প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য র‌্যাব ও পুলিশের
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে বিআরটি'র অনুদান
ফরিদপুরে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ: সোহেল শেখের যাবজ্জীবন কারাদণ্ড
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ, ভোট ৯ এপ্রিল
নরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
সারাদেশ

খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৫:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা এস এম মনিরুল হাসান বাপ্পী। রবিবার (১৫ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয় দেশের ৪২টি জেলা পরিষদের জন্য নতুন প্রশাসক নিয়োগের অংশ হিসেবে এ নিয়োগ দেয়।

মনিরুল হাসান বাপ্পী সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচিত হতে পারেননি। দলীয় সূত্রের মতে, ওই নির্বাচনে পরাজয়ের পেছনে স্থানীয় পর্যায়ের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে অনেকেই দায়ী করছেন। তবে নির্বাচনে জয়ী না হলেও দলের উচ্চপর্যায়ের আস্থায় তিনি নতুন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।

এর আগে ২০২৫ সালের ১ নভেম্বর খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাওয়ার দুই দিনের মধ্যেই সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন পেয়ে আলোচনায় আসেন তিনি। এবার জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেয়ে আবারও চমক দেখালেন এই বিএনপি নেতা।

রবিবার সন্ধ্যায় খুলনা জেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত মনিরুল হাসান বাপ্পী। রূপসার বঙ্গবন্ধু কলেজ ছাত্র সংসদের এজিএস হিসেবে তার রাজনৈতিক জীবন শুরু হয়। পরে তিনি খুলনা জেলা ছাত্রদলের সদস্য ও সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে থেকে সংগঠনকে শক্তিশালী করতে ভূমিকা রাখেন। তিনি রূপসা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং পরে খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও একাধিকবার নির্বাচিত হয়েছেন।

দলীয় রাজনীতিতে তিনি জেলা বিএনপির প্রচার সম্পাদক ও পরে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালের ৯ ডিসেম্বর তিনি খুলনা জেলা বিএনপির সদস্য সচিব নির্বাচিত হন। পরে ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর ওই কমিটি বিলুপ্ত করা হয়।

২০২৪ সালের ১৩ ডিসেম্বর নতুন কমিটিতে সভাপতি হন মো. মনিরুজ্জামান মন্টু এবং সদস্য সচিব হন শেখ আবু হোসেন বাবু। বাবু অসুস্থ হয়ে পড়লে কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তে মনিরুল হাসান বাপ্পীকে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়।

এদিকে পাইকগাছা ও কয়রা এলাকায় দলীয় দ্বন্দ্ব নিরসন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পাওয়ায় তার ওপর নতুন দায়িত্ব যুক্ত হলো।

১৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন