সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশনরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
ঈদে নৌপথে যাত্রীদের নিরাপত্তায় চট্টগ্রামে কোষ্টগার্ডের টহল জোরদার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন রোকনুজ্জামান সরকার
নাটোরের বড়াইগ্রামে কৃষি শ্রমিক মোবারক হোসেন হত্যা: ৪ জনকে যাবজ্জীবন
মাদারীপুরে আলমগীর হত্যার আসামিদের ধরছেনা পুলিশ, মানববন্ধনে অভিযোগ
ট্রেনের ধাক্কায় ঝিনাইদহে লাটাহাম্বা চালক নিহত, আরও একজন আহত
ঝিনাইদহে কৃষকদল নেতা তরু মুন্সীর হত্যাকারীর গ্রেফতারের দাবি বিএনপির
ভালুকা হত্যাকাণ্ডে আরও এক আসামি সোহেল রানা গ্রেফতার
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল ইনজেকশনে ২ নারীর মৃত্যু
ঈদ উপলক্ষে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
ফেনীতে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ যুবক নিহত, আহত ২, আটক ৭
কক্সবাজার সৈকতে ভেসে এলো ছয় ফুট লম্বা মৃত ডলফিন
ময়মনসিংহে দুই ভাইয়ের বিরুদ্ধে এক কোটি টাকার জমি দখলের অভিযোগ
নওগাঁর মার্কেটগুলোতে ঈদের কেনাকাটার ধুম, দামে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারিয়ালের জয়ে ৬৮ মিটার দূর থেকে গুলেরের ইতিহাস গড়া গোল
সারাদেশ

পূর্ব নির্ধারিত স্থানে শহীদ মিনার নির্মাণের দাবিতে ডিসি বরাবর স্মারকলিপি

আওলাদ রুবেল, ময়মনসিংহ
আওলাদ রুবেল, ময়মনসিংহ

রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ নগরীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে পূর্ব নির্ধারিত স্থানে শহীদ মিনার নির্মাণের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে পুরাকীর্তি সুরক্ষা কমিটি, ময়মনসিংহ অঞ্চল। রবিবার (১৫ মার্চ ২০২৬) দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, ময়মনসিংহের সাবেক জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল প্রাঙ্গণে মহান ভাষা আন্দোলনের স্মারক শহীদ মিনার নির্মাণের জন্য একটি নির্দিষ্ট স্থান নির্ধারণ ও অনুমোদন করেছিলেন। কিন্তু সম্প্রতি স্কুলের প্রধান শিক্ষক সেই পূর্ব নির্ধারিত স্থানের পরিবর্তে বাংলাদেশের অন্যতম সংরক্ষিত পুরাকীর্তি নিদর্শন ‘আলেকজান্ডার ক্যাসেল’-এর নিকটবর্তী খেলার মাঠে শহীদ মিনার নির্মাণ কাজ শুরু করেছেন।

এতে করে একদিকে খেলার মাঠ সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে ঐতিহাসিক আলেকজান্ডার ক্যাসেলের নান্দনিক সৌন্দর্য ও দৃশ্যমানতার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। ইতোমধ্যে আলেকজান্ডার ক্যাসেল সংস্কারের জন্য একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। বর্তমান অনির্ধারিত স্থানে শহীদ মিনার নির্মিত হলে তা ভবিষ্যতে ক্যাসেলের সৌন্দর্যহানির কারণ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

স্মারকলিপিতে অপরিকল্পিত ও অনির্ধারিত স্থানে চলমান নির্মাণ কাজ বন্ধ করে পূর্ব নির্ধারিত স্থানেই শহীদ মিনার নির্মাণের দাবি জানায় সংগঠনটি।

এ বিষয়ে পুরাকীর্তি সুরক্ষা কমিটি, ময়মনসিংহ অঞ্চলের সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ বলেন, প্রাচীন ময়মনসিংহ নগরীতে অবস্থিত আলেকজান্ডার ক্যাসেল একটি বিখ্যাত সংরক্ষিত পুরাকীর্তি নিদর্শন। এর সামনের মাঠের অংশটুকু ক্যাসেলের সৌন্দর্যের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। মাঠের পশ্চিম-উত্তরে রয়েছে রবীন্দ্র বটমূল এবং দক্ষিণ-পশ্চিমে তেঁতুলতলা, যা আলেকজান্ডার ক্যাসেলের ইতিহাসের অংশ।

তিনি আরও বলেন, ক্যাসেলের লাগোয়া স্থানে শহীদ মিনার নির্মাণ না করে মাঠের উত্তরে পূর্ব নির্ধারিত স্থানে মহান ভাষা আন্দোলনের স্মারক হিসেবে শহীদ মিনারটি নির্মাণ করাই যথাযথ হবে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন