সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশনরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
ঈদে নৌপথে যাত্রীদের নিরাপত্তায় চট্টগ্রামে কোষ্টগার্ডের টহল জোরদার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন রোকনুজ্জামান সরকার
নাটোরের বড়াইগ্রামে কৃষি শ্রমিক মোবারক হোসেন হত্যা: ৪ জনকে যাবজ্জীবন
মাদারীপুরে আলমগীর হত্যার আসামিদের ধরছেনা পুলিশ, মানববন্ধনে অভিযোগ
ট্রেনের ধাক্কায় ঝিনাইদহে লাটাহাম্বা চালক নিহত, আরও একজন আহত
ঝিনাইদহে কৃষকদল নেতা তরু মুন্সীর হত্যাকারীর গ্রেফতারের দাবি বিএনপির
ভালুকা হত্যাকাণ্ডে আরও এক আসামি সোহেল রানা গ্রেফতার
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল ইনজেকশনে ২ নারীর মৃত্যু
ঈদ উপলক্ষে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
ফেনীতে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ যুবক নিহত, আহত ২, আটক ৭
কক্সবাজার সৈকতে ভেসে এলো ছয় ফুট লম্বা মৃত ডলফিন
ময়মনসিংহে দুই ভাইয়ের বিরুদ্ধে এক কোটি টাকার জমি দখলের অভিযোগ
নওগাঁর মার্কেটগুলোতে ঈদের কেনাকাটার ধুম, দামে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারিয়ালের জয়ে ৬৮ মিটার দূর থেকে গুলেরের ইতিহাস গড়া গোল
সারাদেশ

ঈদে নৌপথে যাত্রীদের নিরাপত্তায় চট্টগ্রামে কোষ্টগার্ডের টহল জোরদার

হাসান ফেরদৌস, চট্টগ্রাম
হাসান ফেরদৌস, চট্টগ্রাম

রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ১০:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদকে সামনে রেখে ঘরমুখী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌপথে ঝামেলা-বিহীন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন ব্যাপক গণসচেতনতা কার্যক্রম শুরু করেছে।

এই প্রচারণার পাশাপাশি যাত্রী হয়রানি, অতিরিক্ত যাত্রী বহন, বেশি ভাড়া আদায় ও চোরাচালান প্রতিরোধে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

চট্টগ্রাম থেকে মূলত সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, আনোয়ারা এবং মহেষখালী রুটে প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী নৌপথে যাতায়াত করেন। ঈদ ঘনিয়ে আসায় এসব রুটে যাত্রীর চাপ বেড়ে যাওয়া এবং বিভিন্ন ঘাটে যাত্রী হয়রানির ঘটনা বৃদ্ধির প্রেক্ষাপটে কোস্ট গার্ড বিভিন্ন ঘাটে নজরদারি বাড়িয়েছে।

কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনে থাকা জাহাজ ও উচ্চগতির বোটের মাধ্যমে উপকূলীয় এলাকায় নিয়মিত টহল, নজরদারি এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় কিউআরএফ ও ডাইভিং টিম মোতায়েন রাখা হয়েছে। পাশাপাশি নৌপথ ব্যবহার করে কোনো ধরনের চোরাচালান বা অবৈধ পণ্য পরিবহন না হয় তা নিশ্চিত করতে কঠোর নজরদারি অব্যাহত রাখা হচ্ছে। কোস্ট গার্ড বিভিন্ন ঘাটে লিফলেট বিতরণের মাধ্যমে যাত্রীদের সচেতন করাও নিশ্চিত করছে।

চট্টগ্রাম থেকে বিভিন্ন রুটে চলাচলকারী নৌপরিবহনের যাত্রীরা কোস্ট গার্ডের এই তৎপরতায় নিরাপদ বোধ করছেন।
কোস্ট গার্ড সূত্র জানায়, উপসাগরীয় অঞ্চলের যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখাসহ বিভিন্ন দেশ থেকে বহিঃনোঙরে আসা তেলবাহী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করাও তাদের মূল অগ্রাধিকার। সার্বক্ষণিক টহল ও নজরদারি অব্যাহত রাখার মাধ্যমে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন