সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশঈদে নৌপথে যাত্রীদের নিরাপত্তায় চট্টগ্রামে কোষ্টগার্ডের টহল জোরদার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন রোকনুজ্জামান সরকার
নাটোরের বড়াইগ্রামে কৃষি শ্রমিক মোবারক হোসেন হত্যা: ৪ জনকে যাবজ্জীবন
মাদারীপুরে আলমগীর হত্যার আসামিদের ধরছেনা পুলিশ, মানববন্ধনে অভিযোগ
ট্রেনের ধাক্কায় ঝিনাইদহে লাটাহাম্বা চালক নিহত, আরও একজন আহত
ঝিনাইদহে কৃষকদল নেতা তরু মুন্সীর হত্যাকারীর গ্রেফতারের দাবি বিএনপির
ভালুকা হত্যাকাণ্ডে আরও এক আসামি সোহেল রানা গ্রেফতার
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল ইনজেকশনে ২ নারীর মৃত্যু
ঈদ উপলক্ষে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
ফেনীতে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ যুবক নিহত, আহত ২, আটক ৭
কক্সবাজার সৈকতে ভেসে এলো ছয় ফুট লম্বা মৃত ডলফিন
ময়মনসিংহে দুই ভাইয়ের বিরুদ্ধে এক কোটি টাকার জমি দখলের অভিযোগ
নওগাঁর মার্কেটগুলোতে ঈদের কেনাকাটার ধুম, দামে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারিয়ালের জয়ে ৬৮ মিটার দূর থেকে গুলেরের ইতিহাস গড়া গোল
সারাদেশ

মাদারীপুরে আলমগীর হত্যার আসামিদের ধরছেনা পুলিশ, মানববন্ধনে অভিযোগ

নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর
নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর

রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৯:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে ক্যাবল ডিশ ব্যবসায়ী আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

হত্যাকাণ্ডের মূল আসামীরা মামলার সত্বেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত আলমগীরের পরিবার এবং এলাকাবাসী রবিবার (১৬ মার্চ) সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন। মানববন্ধনের শেষে বিক্ষোভ মিছিলও করা হয়।

মানববন্ধনে বক্তারা জানান, বিএনপি নেতা লাভলু হাওলাদার ও জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাওলাদারের নেতৃত্বে হামলা চালিয়ে আলমগীরকে হত্যা করা হয়েছে। তারা দুইজন যথাক্রমে ১ ও ২ নম্বর আসামী হলেও বর্তমানে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এছাড়া হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামীরাও ধরা পড়েননি। পুলিশকে বারবার অনুরোধ সত্ত্বেও মূল আসামীরা গ্রেফতার হয়নি। এই পরিস্থিতিতে পরিবার আশঙ্কা করছেন যে স্বজন হত্যার বিচারে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত হবে কি না।

বক্তারা দাবি করেছেন, আলমগীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত। হত্যাকারীদের গ্রেফতার না হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কমিশনার আক্তার হাওলাদারের সাথে একই এলাকার হাসান মুন্সির বিরোধ চলছিল। এই বিরোধের জেরেই গত ১০ মার্চ মঙ্গলবার সকালে আক্তার হাওলাদারের চাচাতো ভাই আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়। এর আগে এই বিরোধের কারণে শাকিল মুন্সি নামের এক যুবকও হত্যার শিকার হয়েছেন।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন