সর্বশেষ

জাতীয়জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
এয়ার অ্যাম্বুল্যান্সে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সারাদেশসাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে যুবক আটক
ময়মনসিংহের ভালুকায় ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
সিলেটের গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশেই খোঁড়া কবর
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
আন্তর্জাতিকইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প
খেলাট্রাম্পের বক্তব্যের জবাব: ‘ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না’
সারাদেশ

সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক গ্রেফতার

সাতক্ষীরা, স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা, স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ৯:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনায় এক সংঘবদ্ধ চক্রের ৬ জন যুবককে সাতক্ষীরা সদর থানা পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দিনভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান শুক্রবার (১৩ মার্চ) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন: পুরাতন সাতক্ষীরা এলাকার মাসুদুর রহমানের ছেলে তানভির রহমান (২১), একই এলাকার রেজাউল হোসেন বাবলুর ছেলে মো. রাকিবুল ইসলাম রাকিব (২৫), শহিদুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (২০), শাহজাহান আলীর ছেলে আল ইমরান হোসেন সাকিব (২৫), সদরের পারমাছখোলা এলাকার মো. জিয়াউর রহমানের ছেলে রবিউল ইসলাম (২৫) এবং সদরের আলিপুর গাংনিয়া মাহামুদপুরের নুর ইসলাম গাজীর ছেলে বাবলু গাজী (৪২)।

ওসি মাসুদুর রহমান জানান, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলের নির্দেশনায় সাতক্ষীরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত এই ৬ জনকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

চুরি ঘটনা ঘটেছিল গত ১১ মার্চ মধ্যরাতে পুরাতন সাতক্ষীরা এলাকায় অবস্থিত কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে। অভিযোগ, মন্দিরের একাধিক কক্ষের তালা কেটে প্রতিমার স্বর্ণালংকার, রুপা ও দানবাক্সের নগদ অর্থ লুট করা হয়। মন্দির কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় ১৮ লাখ টাকার সম্পদ চুরি হয়েছে।

সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন জানান, চোরেরা মায়েরবাড়ি মন্দিরের কালীমন্দির, অন্নপূর্ণা মন্দির, রাধাগোবিন্দ মন্দির ও জগন্নাথ মন্দিরের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা প্রতিমার বিভিন্ন স্বর্ণালংকার ও দানবাক্সের অর্থ চুরি করে নেয়।

চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে: চার ভরি ওজনের দুই জোড়া স্বর্ণের বালা, এক ভরি ওজনের দুই জোড়া শাঁখা, চার আনা ওজনের এক জোড়া কানের দুল, আট আনা ওজনের একটি ‘মায়ের জিভ’, আট আনা ওজনের একটি চেইন, দশ আনা ওজনের একটি নথ, চার আনা ওজনের দুই জোড়া পেটি, প্রায় পাঁচ ভরি রুপা, দানবাক্সের নগদ সাত হাজার টাকা সহ অন্যান্য মূল্যবান সামগ্রী।

চোরাদের এই দস্যুতা স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং প্রশাসনের তৎপরতায় সাধারণ জনগণ কিছুটা স্বস্তি অনুভব করেছে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন