নড়াইলে ট্রেনে কাটা পড়ে ব্যক্তি নিহত
শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ৮:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলার সারুলিয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে আমিনুর রহমান ওরফে চাঁন মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার সারুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চাঁন মিয়া সারুলিয়া গ্রামের তামজেল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আমিনুর রহমান বাড়ির পাশে ট্রেন লাইনের পাশে ছাগলকে ঘাস খাওয়াতে যান। ছাগলটি দৌড়ে রেললাইনের উপর চলে গেলে তিনি ছাগলের দড়ি ধরে টেনে আনতে গিয়ে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা গামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তার মরদেহ বাড়িতে নিয়ে আসে। তার মৃত্যুতে পরিবারসহ স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, “খবর পেয়ে ঘটনাস্থল ও নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু ঘটনাটি রেলের এলাকায় ঘটেছে, রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশ এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে।”
উল্লেখ্য, নড়াইল জেলার উপর দিয়ে ট্রেন লাইন চালুর পর কয়েক মাসের মধ্যে আরও এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। এ নিয়ে জেলার ট্রেন দুর্ঘটনায় দুইজনের মৃত্যু ঘটেছে।
১৩৪ বার পড়া হয়েছে