সর্বশেষ

জাতীয়জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
এয়ার অ্যাম্বুল্যান্সে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সারাদেশসাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে যুবক আটক
ময়মনসিংহের ভালুকায় ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
সিলেটের গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশেই খোঁড়া কবর
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
আন্তর্জাতিকইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প
খেলাট্রাম্পের বক্তব্যের জবাব: ‘ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না’
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে যুবক আটক

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ৮:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপি দিয়ে অভিনব কায়দায় স্বর্ণ পাচারের সময় ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন) এক যুবককে আটক করেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে তল্লাশির সময় তার পায়ুপথ থেকে ২৩১.৮১ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটককৃত যুবকের নাম মো. সানি মাই (২৭)। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বড় বড়াই কাউরাইদ গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বৃহস্পতিবার রাত ১টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোনামসজিদ আইসিপিতে নিয়মিত চেকিংকালে মেটাল ডিটেক্টরের মাধ্যমে সানির শরীরে ধাতব ব¯‘র অস্তিত্ব পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণের কথা স্বীকার করলে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এক্স-রে করা হয়। পরে তার পায়ুপথ থেকে স্বর্ণ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে ৫৩ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা।

লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারীরা যতই অভিনব কৌশল অবলম্বন করুক না কেন, বিজিবি সকল অপকৌশল প্রতিরোধে সর্বদা সজাগ রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে আমাদের এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে।”

আটক ব্যক্তিকে মামলার মাধ্যমে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন