সর্বশেষ

জাতীয়জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
এয়ার অ্যাম্বুল্যান্সে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সারাদেশসাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে যুবক আটক
ময়মনসিংহের ভালুকায় ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
সিলেটের গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশেই খোঁড়া কবর
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
আন্তর্জাতিকইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প
খেলাট্রাম্পের বক্তব্যের জবাব: ‘ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না’
সারাদেশ

কক্সবাজারে ব্র্যাকের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত, সমঅধিকারে গুরুত্বারোপ

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ৮:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় কক্সবাজার পৌরসভা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটি উপলক্ষে সকালে কক্সবাজার পৌরসভা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা শামীম আকতারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা সায়েদুল হক আজাদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের অবহেলার কোনো সুযোগ নেই। প্রতিবছরের মতো সারা বিশ্বের ন্যায় আন্তর্জাতিক নারী দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়। সমাজে বৈষম্য মূলত নারীদের সঙ্গেই ঘটে। তাই নারীদের শুধু মা, বোন বা স্ত্রী হিসেবে নয়—প্রথমত একজন মানুষ হিসেবে মূল্যায়ন করা জরুরি।

বক্তারা আরও বলেন, নারীদের শ্রমের সঠিক মূল্যায়ন নিশ্চিত করা এবং তাদের সকল অধিকারের নিশ্চয়তা প্রদান করা সমাজের প্রত্যেকের দায়িত্ব। নারীদের প্রতি শুধু সহমর্মিতা দেখানো নয়, বরং তাদের অধিকার প্রতিষ্ঠাই হওয়া উচিত সবার অঙ্গীকার।

প্রধান অতিথি সায়েদুল হক আজাদ বলেন, প্রতিটি কর্মক্ষেত্রে নারীদের জন্য একটি করে কমফোর্ট রুমের ব্যবস্থা করা গেলে তারা কর্মস্থলে ব্যক্তিগত কাজ সম্পাদনে স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা অনুভব করবেন। এর ফলে দাপ্তরিক দায়িত্বও আরও দক্ষতার সঙ্গে পালন করতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর হেলেনাজ তাহেরা, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের সিটি কো-অর্ডিনেটর মোস্তাক আহাম্মদ, ডেপুটি ম্যানেজার মো. হাসান রেজাউল করিম, জেন্ডার অ্যান্ড জাস্টিস প্রোগ্রামের ফারহানা ইসলামসহ পৌরসভার হেলথ সেকশনের নারী কর্মচারী, নারী পরিচ্ছন্ন কর্মী, নারী রিসাইকেলার, নারী ভলান্টিয়ার এবং টাউন ফেডারেশনের সদস্যরা।

অনুষ্ঠানে ব্র্যাকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন