সারাদেশ
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুঁড়েরপাড় এলাকায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সিরাজ নামের এক বৃদ্ধকে আটক করা হয়েছে।
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
স্টাফ রিপোর্টার
শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ৮:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুঁড়েরপাড় এলাকায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সিরাজ নামের এক বৃদ্ধকে আটক করা হয়েছে।
অভিযুক্ত সিরাজের বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে
ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা জানান, অভিযুক্ত ব্যক্তি এর আগেও একাধিক ধর্ষণ মামলার আসামি ছিলেন এবং দীর্ঘদিন কারাভোগ করেছেন।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১০৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন