সর্বশেষ

জাতীয়বাগেরহাটে মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে ১৪ জন নিহত, আহত বহু
হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশফরিদপুরে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ১৯ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
সিসিক নির্বাচনে বিএনপিতে মনোনয়ন দৌড়, আলোচনায় সামসুজ্জামান জামান
সিলেটের গোলাপগঞ্জে মসজিদে ঢুকে ইমামকে মারধর, আটক ১
কলাপাড়ায় খাস জমি দখল নিয়ে হামলা, নারীর দুই হাত ভাঙার অভিযোগ
বরগুনা সদরে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সমন্বয় সভা অনুষ্ঠিত
বান্দরবানে রোজাদার মানুষের জন্য জাহির’স ইংলিশ কেয়ারের ফ্রি ইফতার
উল্লাপাড়ায় শিমুল ফুলের বাগানে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু
সুনামগঞ্জে শিমুলবাগান রক্ষায় মানববন্ধন, যাদুকাটা নদীতীর কাটার প্রতিবাদ
বিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, স্বস্তিতে নগরবাসী!
কুয়াকাটায় বিপন্ন প্রজাতির বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে স্বস্তির বরষা, দেখা মিলল মৌসুমের প্রথম বৃষ্টির
হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার
চাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক
ফরিদপুরে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ
শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
সারাদেশ

ভাঙ্গায় ড্রেন খননে মিলল ৩৫টি মাটির কলস, গুপ্তধনের গুজব

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা এলাকায় ড্রেন সংস্কারের সময় মাটি খনন করতে গিয়ে একের পর এক বড় আকারের প্রায় ৩০ থেকে ৩৫টি মাটির কলস উদ্ধার হয়েছে।

হঠাৎ করে মাটির নিচ থেকে এতগুলো কলস বেরিয়ে আসায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ছড়িয়ে পড়ে গুপ্তধনের গুজব।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ভাঙ্গা পৌরসভার ড্রেন সংস্কার কাজ চলাকালে শ্রমিকরা প্রথমে একটি বড় মাটির কলস দেখতে পান। পরে খনন কাজ চালিয়ে গেলে একই ধরনের আরও অনেকগুলো কলস মাটির নিচ থেকে বেরিয়ে আসে। অল্প সময়ের মধ্যেই এলাকায় খবর ছড়িয়ে পড়ে—কলসগুলোর ভেতরে স্বর্ণ বা মূল্যবান ধনসম্পদ থাকতে পারে।

গুজব ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমতে থাকে। স্থানীয় বাসিন্দারা দলে দলে এসে মাটির নিচ থেকে ওঠানো কলসগুলো দেখতে থাকেন। অনেকেই ধারণা করেন, হয়তো বহু বছরের পুরোনো গুপ্তধন পাওয়া গেছে।

ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্য এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় কয়েকজন জানান, ড্রেন খননের সময় বড় বড় কলস পাওয়া গেছে—এমন খবর ছড়িয়ে পড়তেই তারা ঘটনাস্থলে ছুটে আসেন। অনেকেই মনে করেছিলেন কলসগুলোর ভেতরে স্বর্ণ বা অন্য কোনো মূল্যবান বস্তু থাকতে পারে। তবে পরে দেখা যায়, কলসগুলোর ভেতরে কেবল মাটিই রয়েছে।

খনন কাজে নিয়োজিত শ্রমিকরা জানান, কাজ শুরুর কিছুক্ষণ পরই প্রথম কলসটি দেখা যায়। এরপর খনন অব্যাহত রাখলে একের পর এক আরও অনেকগুলো কলস বেরিয়ে আসে। কলসগুলো দেখতে বেশ পুরোনো হলেও ভেতরে মাটি ছাড়া অন্য কিছু পাওয়া যায়নি।

এলাকার প্রবীণদের ধারণা, বহু বছর আগে কুমার নদীর তীব্র স্রোত ও ভাঙন থেকে পাড় রক্ষার জন্য বড় বড় কলসে বালু ভরে মাটির নিচে সারি করে স্থাপন করা হয়েছিল। খনন কাজের সময় সেই কলসগুলোই এখন বেরিয়ে এসেছে।

ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম বলেন, “কলসের ভেতরে স্বর্ণ পাওয়া গেছে—এমন খবর সম্পূর্ণ গুজব। আমরা শ্রমিকদের সামনে কয়েকটি কলস পরীক্ষা করে দেখেছি। সবগুলোতেই শুধু মাটি পাওয়া গেছে।”

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে বিভ্রান্ত না হতে এবং গুজবে কান না দিতে স্থানীয়দের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন