সারাদেশ
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুঁড়েরপাড় এলাকায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সিরাজ নামের এক বৃদ্ধকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ ৬:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুঁড়েরপাড় এলাকায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সিরাজ নামের এক বৃদ্ধকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
অভিযুক্ত সিরাজের বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ ওঠার পর এলাকাবাসী তাৎক্ষণিকভাবে অভিযুক্ত সিরাজকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়।
ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি এর আগেও একাধিক ধর্ষণ মামলার আসামি ছিলেন এবং পূর্বে দীর্ঘদিন কারাভোগ করেছেন বলে তারা শুনেছেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশুটির পরিবার অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১২২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন