বান্দরবানে রোজাদার মানুষের জন্য জাহির’স ইংলিশ কেয়ারের ফ্রি ইফতার
বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ ৫:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পবিত্র রমজান মাস উপলক্ষে বান্দরবানে রোজাদার মানুষের জন্য ফ্রি ইফতারের আয়োজন করেছে জাহির’স ইংলিশ কেয়ার বান্দরবান শাখা।
সামাজিক ও মানবিক উদ্যোগের অংশ হিসেবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রায় ২০০ জনেরও বেশি রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৫.৩০ মিনিটে বান্দরবান প্রেস ক্লাবের সামনে এ ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রোজাদার মানুষ, পথচারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতার প্যাকেটে খেজুর, ফল, পানি ও বিভিন্ন খাবার সামগ্রী দেওয়া হয়।
জাহির’স ইংলিশ কেয়ারের পরিচালাক জাহির স্যার বলেন, রমজানের শিক্ষা হলো সহমর্মিতা ও মানবিকতা। সেই মূল্যবোধ থেকেই রোজাদার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক রোজাদার মানুষ এই ইফতার পেয়ে উপকৃত হয়েছেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে জাহির’স ইংলিশ কেয়ার দীর্ঘদিন ধরে মানুষের পাশে কাজ করে যাচ্ছে।
১২৭ বার পড়া হয়েছে