সর্বশেষ

জাতীয়হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশজ্বালানি তেলের নিরাপত্তায় চট্টগ্রাম সমুদ্রসীমানায় নৌবাহিনী টহল
টাঙ্গাইলে দেশি পণ্যকে বিদেশি দেখিয়ে বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা
ভিডিওটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত : ধুলাসার চেয়ারম্যান
সুন্দরবনের জলদস্যু করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ওসমান গণি আটক
পদ্মায় ডুবে যাওয়া তেলের ট্যাংকার ১৬ ঘন্টা পর উদ্ধার
বরিশালে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি, নগরজুড়ে ময়লার স্তূপ
মির্জাপুরে তেলবাহী কাভার্ড ভ্যান উল্টে যানজট, ছড়িয়ে পড়া তেল সংগ্রহে এলাকাবাসী
কলাপাড়ায় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে সালিসে কঠোর শাস্তি
কুয়াকাটা সমুদ্র সৈকতে জেলের নৌকায় আগুন, দেড় লাখ টাকার ক্ষতি
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রমজান উপলক্ষে শিবগঞ্জে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
সারাদেশ

মির্জাপুরে তেলবাহী কাভার্ড ভ্যান উল্টে যানজট, ছড়িয়ে পড়া তেল সংগ্রহে এলাকাবাসী

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ ৮:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার শুভুল্যা এলাকায় তেলবাহী একটি কাভার্ড ভ্যান উল্টে গিয়ে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

দুর্ঘটনার পর ভ্যানটির ট্যাংকি ছিদ্র হয়ে তেল মহাসড়কে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বালতি, পলিথিন ও বিভিন্ন পাত্রে তা সংগ্রহ করে নিয়ে যায়।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে টাঙ্গাইলগামী তেলবাহী কাভার্ড ভ্যানটি শুভুল্যা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের ওপর উঠে যায়। পরে সেটি সড়কের ওপর উল্টে পড়ে। এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্যাংকি ছিদ্র হয়ে তেল বের হতে শুরু করে।

দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের এলাকার মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। এ সময় অনেকেই বালতি, পলিথিন ও বিভিন্ন পাত্র ব্যবহার করে সড়কে ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করে নিয়ে যায়। দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যানের চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারওয়ার জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি সরিয়ে নেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন