সর্বশেষ

জাতীয়চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল খালাস শুরু, এলএনজি ও ডিজেলের আরও জাহাজ আসছে
জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
সারাদেশইউএনও'র নাম করে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
সিয়াম মোল্লা হত্যার বিচার দাবিতে মুকসুদপুরে মানববন্ধন ও বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে হত্যা, প্রতিপক্ষের ৪০ ঘর ভাঙচুর-অগ্নিসংযোগ
শিবগঞ্জে স্ত্রীকে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলার অভিযোগে স্বামী আটক
মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
নড়াইলে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যু
খুলনায় উপকূলের নারীদের জলবায়ু সহনশীল জীবিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা বিলম্বে যাত্রা
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাতানজিদ তামিমের ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
সারাদেশ

সিয়াম মোল্লা হত্যার বিচার দাবিতে মুকসুদপুরে মানববন্ধন ও বিক্ষোভ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ১১ মার্চ, ২০২৬ ২:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম মোল্লা হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী।

বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার বালিয়াকান্দী বাজার সড়কে বাঁশবাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে স্থানীয়রা সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে প্রায় এক ঘণ্টা মানববন্ধন পালন করেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা খুনিদের ছবিসহ বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দেন। এতে নিহত সিয়াম মোল্লার পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে সিয়ামকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির মতো সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, মামলার দুই আসামি এখনও গ্রেফতার হয়নি এবং তারা দেশত্যাগের চেষ্টা করছে। তাদের দ্রুত আটক করে বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।

নিহত সিয়ামের মা শিউলি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আমি খুনিদের ফাঁসি চাই।”

নিহতের চাচী রুমা বেগম বলেন, “আমাদের সন্তান কোনো অপরাধ করেনি। তাকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিন দিন ধরে লাশ গুম করে রেখে পচিয়ে ফেলা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই।”

নিহতের চাচা শিপন মোল্লা বলেন, সিয়াম মুকসুদপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। অভি মুন্সি, সাজিদ মুন্সি, পারভেজ মুন্সি ও দিদার মুন্সি তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে এবং একটি পুকুরের কচুরিপানার নিচে লাশ লুকিয়ে রাখে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিন দিন পর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হলেও বাকি দুই আসামি পলাতক রয়েছে। তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।

উল্লেখ্য, গত ৭ মার্চ থেকে সিয়াম মোল্লা নিখোঁজ ছিল। পরে গত সোমবার (৯ মার্চ) রাতে ঝুটিগ্রাম এলাকার একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায়, সিয়ামের কাছে থাকা আইফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে মাদকের টাকা জোগাড় করতে তার চার বন্ধু হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী তারা সিয়ামকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে মরদেহ গুম করে রাখে।

এ ঘটনায় দিদার (১৪) ও পারভেজ (১৫) নামে দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। অপর দুই আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন