সর্বশেষ

সারাদেশ

বরিশালে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে উঠান বৈঠক

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

সোমবার, ৯ মার্চ, ২০২৬ ৩:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরিশালে গ্রামীণ নারীদের অংশগ্রহণে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) বরিশালের পলাশপুর ৩ নম্বর এলাকায় ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে নারীদের অধিকার, পারিবারিক ও সামাজিক সহিংসতা প্রতিরোধ এবং এ ধরনের পরিস্থিতিতে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারী নারীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, গ্রামীণ পর্যায়ে নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং তাদের অধিকার সম্পর্কে অবগত করতে এ ধরনের উঠান বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আলোচনায় নারীদের পারিবারিক, সামাজিক ও আইনি অধিকার সম্পর্কে সহজ ভাষায় ধারণা প্রদান করা হয়।

এ সময় স্থানীয় নারীরা সক্রিয়ভাবে আলোচনায় অংশ নেন এবং নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। আয়োজকদের মতে, নারীর ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।

উক্ত কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছে গ্লোবাল গ্রিনগ্রান্টস ফান্ড।

২৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন