সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে ভাঙারি থেকে উদ্ধার পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর সহায়তায় নিষ্ক্রিয়

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

সোমবার, ৯ মার্চ, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভাঙারি কিনতে গিয়ে এক নারীর কাছ থেকে উদ্ধার হওয়া একটি পরিত্যক্ত মর্টার শেল অবশেষে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। রবিবার (৮ মার্চ) দুপুরে তেঁতুলিয়া উপজেলার আজিজ নগড় এলাকায় সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম মর্টার শেলটি নিরাপদ স্থানে নিষ্ক্রিয় করার কাজ সম্পন্ন করে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত ও স্থানীয় এলাকায় থেকে উদ্ধার করা মর্টার শেলটি নিরাপদে নিয়ে বোম ডিসপোজাল টিম দ্বারা নিষ্ক্রিয় করা হয়েছে। এ সময় বিজিবি এবং পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, গত ১০ ফেব্রুয়ারি তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের রণচন্ডী এলাকায় ভাঙারির দোকানের মালিক আশরাফুল আলম স্থানীয় এক নারীর কাছ থেকে একটি ভারী লোহার বস্তু ক্রয় করেন। পরে বস্তুটি সন্দেহজনক মনে হলে তিনি তেঁতুলিয়া মডেল থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয় বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তুটি পরীক্ষা করে এটি একটি পরিত্যক্ত মর্টার শেল হিসেবে শনাক্ত করেন। পরে আদালতের নির্দেশে রবিবার সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করে মর্টার শেলটি নিষ্ক্রিয় করে।

২৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন