সর্বশেষ

সারাদেশ

ত্রিশালে মাটি ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকার চাঁদা দাবির অভিযোগ

আওলাদ রুবেল, ময়মনসিংহ
আওলাদ রুবেল, ময়মনসিংহ

রবিবার, ৮ মার্চ, ২০২৬ ১১:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নে এক মাটি ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, সাবেক ছাত্রদল নেতা সৈকত আহমেদ ও তার সহযোগীরা ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করেছেন।

ভুক্তভোগী মাটি ব্যবসায়ী আসাদুল মিয়া জানান, তিনি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে ভালুকা ও ত্রিশাল উপজেলার সীমান্ত স্তম্ভ সংলগ্ন জমিতে মাটি ভরাটের কাজ করছিলেন। সেই সময় অভিযুক্তরা তার কাছে চাঁদা দিতে বললে তিনি অস্বীকৃতি জানান। এরপর সৈকত আহমেদের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্রধারী মোটরসাইকেলে এসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। ভুক্তভোগী প্রায় দুই ঘণ্টা আটকে থাকেন এবং মারধরের শিকার হন। পরে “সজল” নামের এক ব্যক্তি এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

আসাদুল মিয়া অভিযোগ করেন, ঘটনা চলাকালীন সৈকত তাকে খুন-জখমের হুমকি দিয়েছেন। স্থানীয়রা জানান, সাবেক ছাত্রদল নেতা সৈকত আহমেদ দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাটির গাড়ি আটকে চাঁদা দাবির পাশাপাশি অন্যের জমি দখল, একতরফা শালিস নেওয়া এবং টাকার বিনিময়ে সুবিধা দেওয়ার মতো অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীরা দাবি করেছেন, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা এবং দলীয়ভাবে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত।

সৈকত আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।

৬৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন