সর্বশেষ

জাতীয়জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
সারাদেশসাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি, ১৮ লাখ টাকার সম্পদ লুট
গাজীপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি আটক
কোনাবাড়ীতে মোবাইলের দোকানে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি
ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণ: দম্পতি দগ্ধ, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক
সিলেটের কানাইঘাটে ৯ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি
শিবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট জব্দ, আটক ১
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাবিশ্বকাপের পথচলায় পাকিস্তানকে সামনে পাচ্ছে বাংলাদেশ
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
সারাদেশ

ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ও শ্রেষ্ঠ নারীদের সংবর্ধনা

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

রবিবার, ৮ মার্চ, ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ফরিদপুর পৌরসভা মিলনায়তনে ফরিদপুর পৌরসভা এই আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি, এবং সঞ্চালনা করেন সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আহাদুজ্জামান। পৌরসভার নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে তিনজন শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। তারা হলেন মোসাম্মৎ পারভিন আক্তার, আছিয়া খানম ও আফরোজা ইয়াসমিন। সম্মাননা প্রাপ্তরা এ সময় তাদের অভিজ্ঞতা ও প্রতিক্রিয়া শেয়ার করেন।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীদের অংশগ্রহণ ছাড়া দেশের সার্বিক উন্নয়ন অসম্ভব। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে নারীদের অবদান অতি গুরুত্বপূর্ণ। বক্তারা সকলকে নিজ নিজ ক্ষেত্রে দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ফরিদপুর পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দচন্দ্র মন্ডল, সহকারী প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ আশরাফ, উপ সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শরিফুল হাসানসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা আরও আশা প্রকাশ করেন যে, ফরিদপুর পৌরসভা অতীতের মতো নারীদের উন্নয়নে কাজ চালিয়ে যাবে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানের শুরুতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন