সর্বশেষ

জাতীয়রাজধানীতে তেল সংকটের প্রভাবে ফিলিং স্টেশনে দীর্ঘ যানজট
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ
৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল
ঐতিহাসিক ৭ই মার্চ আজ, বাঙালির জীবনে এক অনন্য গৌরবময় দিন
আকস্মিক হাসপাতালে পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, হতাশা প্রকাশ
সারাদেশশরীয়তপুরে ৭ মার্চে মোমবাতি প্রজ্বলন: আওয়ামী লীগের ভিডিও ভাইরাল
গোপালগঞ্জে খাদে পড়ে নসিমন উল্টে চালক নিহত, আহত ২
গোয়াইনঘাট সীমান্তে ইয়াবার ছড়াছড়ি, উদ্বেগ বাড়ছে স্থানীয়দের
বাহারি ঘোড়ায় জমজমাট ঐতিহ্যবাহী গোপীনাথপুর দোল পূর্ণিমার মেলা
সালথার পেঁয়াজ চাষিরা আর্থিক সংকটে, বাজারে দাম কমে লোকসান
বাকৃবিতে ‘বাউ হেনা ফেস্ট ২০২৬’: মেহেদীর রঙে উৎসবমুখর ক্যাম্পাস
আন্তর্জাতিকইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস
খেলাআহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামীকাল টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের লড়াই
সারাদেশ

বাহারি ঘোড়ায় জমজমাট ঐতিহ্যবাহী গোপীনাথপুর দোল পূর্ণিমার মেলা

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট প্রতিনিধি

শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৭:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ঐতিহ্যবাহী গোপীনাথপুর দোল পূর্ণিমার মেলায় বাহারি নামের ঘোড়ার উপস্থিতিতে জমে উঠেছে কেনাবেচা ও দর্শনার্থীদের ভিড়।

যুবরাজ, কালামানিক, কিরণমালা, কালাপাহাড় ও ভারতীয় তাজীসহ নানা নামের ঘোড়া নিয়ে বসেছে মেলা। আয়োজিত ঘোড়া দৌড়ে ঘোড়ার ক্ষিপ্রতা দেখে পছন্দের ঘোড়া কিনছেন ক্রেতারা। আর এ দৃশ্য দেখতে মেলায় ভিড় করছেন নানা বয়সী মানুষ।

আয়োজকরা জানান, প্রায় ৫১৯ বছরের পুরোনো গোপীনাথপুর দোলের এই মেলাটি উত্তরাঞ্চলের ঐতিহ্য বহন করে আসছে। একসময় নেপাল, ভুটান, ভারত ও পাকিস্তান থেকেও উন্নত জাতের ঘোড়া আসত এ মেলায়। মেলাকে কেন্দ্র করে এখনও আশপাশের গ্রামগুলোতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দূর-দূরান্তের বিভিন্ন জেলা থেকে ক্রেতা-বিক্রেতারা এখানে ঘোড়া, মহিষ ও গরু কেনাবেচার জন্য আসেন। প্রতিবছর দোলযাত্রা উৎসবের পরের দিন থেকেই বসে এই মেলা। কাগজে-কলমে মেলার সময়কাল ১৩ দিন হলেও প্রায় এক মাস ধরে চলে বিভিন্ন সামগ্রীর বেচাকেনা। মেলা শুরুর প্রথম এক সপ্তাহ প্রাণী কেনাবেচার জন্য নির্ধারিত থাকে।

এবার মঙ্গলবার দোলযাত্রা উৎসবের দিন থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আসা ঘোড়া ব্যবসায়ীরা মেলায় অবস্থান নিয়েছেন। রমজান মাস চললেও ক্রেতা, বিক্রেতা ও দর্শনার্থীদের ভিড়ে মেলা বেশ জমে উঠেছে। এখানে প্রতিটি ঘোড়া বিক্রি করা হয় দৌড় প্রতিযোগিতার পর। ক্রেতারা ঘোড়ার দৌড় দেখার পর দরদাম করে ঘোড়া কিনে থাকেন।

মেলায় এবার ‘যুবরাজ’ নামের একটি ঘোড়ার দাম ১১ লাখ টাকা হাঁকা হলেও এখনো ক্রেতা পাওয়া যায়নি। ঘোড়াটি বিক্রির জন্য এনেছেন নওগাঁর ধামুরহাট উপজেলার রাঙামাটি গ্রামের সৌখিন ঘোড়ার মালিক আব্দুল আলিম। তিনি জানান, পাঁচ বছর ধরে যত্ন করে তিনি ঘোড়াটি বড় করেছেন। এটি ভুটানের ভুটিয়া জাতের ঘোড়া, যা খুবই দ্রুতগতির এবং দেখতে আকর্ষণীয়। তবে এখন পর্যন্ত কেউ ১১ লাখ টাকা দিতে রাজি হননি। কয়েকজন ক্রেতা সর্বোচ্চ ৭ লাখ টাকা পর্যন্ত দাম বলেছেন।

ক্রেতাদের দাবি, এ বছর মেলায় ঘোড়ার দাম অনেক বেশি হওয়ায় বেচাকেনা তুলনামূলক কম হচ্ছে। গাইবান্ধার সরদারপাড়া গ্রামের ক্রেতা আমজাদ আলী ব্যাপারী বলেন, “মেলায় এবার ঘোড়ার দাম অনেক বেশি। ঘোড়ার মালিকরাও দাম কমাতে রাজি হচ্ছেন না। আমি একটি ঘোড়ার জন্য সোয়া ৬ লাখ টাকা বলেছিলাম, কিন্তু মালিক ৯ লাখ টাকা চাওয়ায় আর কেনা হয়নি।”

জামালপুর জেলা থেকে ছোট-বড় মোট ৪৭টি ঘোড়া বিক্রির জন্য মেলায় নিয়ে এসেছেন অভিজ্ঞ ঘোড়া ব্যবসায়ী রফিকুল ইসলাম। তিনি জানান, প্রায় ৪০ বছর ধরে তিনি এই মেলায় ঘোড়া কেনাবেচা করছেন। আগে মেলাটি অনেক বেশি জমজমাট ছিল। সময়ের পরিবর্তনে সেই চিত্র কিছুটা বদলালেও ঐতিহ্য এখনও টিকে আছে। মেলা কমিটি থেকে রশিদ দেওয়ার দুই থেকে তিন দিনের মধ্যেই ঘোড়া কেনাবেচা শেষ হয়ে যাবে বলে তিনি জানান।

মেলায় আসা ক্রেতা ও বিক্রেতাদের অভিযোগ, ঘোড়া কেনাবেচার জন্য বড় মাঠের প্রয়োজন হলেও বর্তমানে সে ধরনের পর্যাপ্ত জায়গা নেই। কৃষিজমিতে বোরো ধানের চাষ বাড়ার কারণে মেলার পরিসর ছোট হয়ে এসেছে। আগে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে ঘোড়া দৌড় অনুষ্ঠিত হতো। এখন সেই জায়গাগুলোর অনেকটাই চাষের আওতায় চলে গেছে। ফলে জায়গার অভাবে ঘোড়া কেনাবেচায় কিছুটা সমস্যা তৈরি হচ্ছে।

মেলা কমিটির সভাপতি এবং গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, “গোপীনাথপুরের এই মেলাটি অত্যন্ত পুরোনো এবং উত্তরবঙ্গের মধ্যে এত বড় মেলার আয়োজন আর কোথাও নেই। এখানে শুধু ঘোড়া নয়, গরু-মহিষ থেকে শুরু করে নানা ধরনের পণ্য বিক্রি হয়। বিনোদনের জন্য যাত্রা, সার্কাস ও পুতুল নাচের আয়োজনও থাকে। তবে রমজান মাস হওয়ায় এবার বিনোদনমূলক অনুষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে।” তিনি আরও জানান, মেলায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা জানান, মেলায় আগত ক্রেতা, বিক্রেতা ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন