সর্বশেষ

সারাদেশ

বাকৃবিতে ‘বাউ হেনা ফেস্ট ২০২৬’: মেহেদীর রঙে উৎসবমুখর ক্যাম্পাস

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৮:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
মেহেদীর রঙে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে।

শিক্ষার্থীদের অংশগ্রহণে সেখানে অনুষ্ঠিত হয়েছে মেহেদী উৎসব ‘বাউ হেনা ফেস্ট ২০২৬’।

শুক্রবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাডে দুপুর আড়াইটা থেকে রাত ৯টা পর্যন্ত এ উৎসব অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ছাত্রীদের উদ্যোগে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমানের পৃষ্ঠপোষকতায় এ আয়োজন করা হয়।

উৎসবে আগত অংশগ্রহণকারীদের গোলাপ ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পাশাপাশি কুপনের মাধ্যমে লটারির আয়োজন করা হয়, যেখানে ভাগ্যবান ১০ জনকে পুরস্কৃত করা হয়। সন্ধ্যার পর অংশগ্রহণকারীদের জন্য বিশেষ ফুচকা পরিবেশনের ব্যবস্থাও রাখা হয়।

আয়োজনের বিষয়ে বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক ও অনুষ্ঠানের পৃষ্ঠপোষক কৃষিবিদ মো. আতিকুর রহমান বলেন, শিক্ষার্থীরা যেন পড়াশোনার চাপের মাঝেও কিছুটা আনন্দের সময় কাটাতে পারে, সেই ভাবনা থেকেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।

২১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন