সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশজামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার
পিরোজপুরে দুধে ডিটারজেন্ট ও জিলাপিতে হাইড্রোজেন: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
রংপুরে নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

রংপুরে নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ ১০:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
রংপুর অঞ্চল থেকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়াকে কেন্দ্র করে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে।

এ নিয়ে দলের ভেতরে আলোচনা ও লবিংও চলছে। সম্ভাব্য প্রার্থীরা নিজেদের যোগ্যতা, দলের জন্য ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণসহ বিভিন্ন বিষয় তুলে ধরে দলের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির নীতিনির্ধারকরা রংপুর অঞ্চল থেকে একজনকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন।

বিএনপির দলীয় সূত্র আরও জানায়, এবারের জাতীয় সংসদ নির্বাচনে রংপুর অঞ্চলের পাঁচ জেলার মধ্যে চারটি জেলা থেকে বিএনপির কোনো প্রার্থী বিজয়ী হতে পারেননি। মোট ১৯টি আসনের মধ্যে ১৭টি আসনে জয় পেয়েছে জামায়াত ও এনসিপি। এর মধ্যে জামায়াত ১৫টি আসনে এবং জাতীয় নাগরিক পার্টি দুটি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে লালমনিরহাট জেলার তিনটি আসনেই বিজয়ী হয়েছে বিএনপি।

ফলে রংপুর অঞ্চলভুক্ত চার জেলা—রংপুর, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রামে বিএনপির কোনো সংসদ সদস্য নেই। এ কারণে ওই চার জেলায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে যোগ্য একজন নারী নেত্রীকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়ার বিষয়ে দলের নীতিনির্ধারকরা ভাবছেন।

এ ক্ষেত্রে আলোচনায় সবচেয়ে এগিয়ে রয়েছেন রংপুর বিভাগীয় মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং রংপুর মহানগর মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি। দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সরাসরি অংশগ্রহণ এবং সাংগঠনিক দক্ষতার কারণে তিনি আলোচনায় রয়েছেন বলে জানা গেছে।

এ ছাড়া সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন মহিলা দলের জেলা সভাপতি শাহিদা রহমান জোসনা, জেলা বিএনপির সদস্য সচিব প্রয়াত নেতা আনিসুর রহমান লাকুর সহধর্মিণী রেজওয়ানা ইসলাম লুনা এবং মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজিনা সালেক।

রংপুর মহানগর ও জেলা বিএনপির একাধিক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিভাগীয় নগরী রংপুরসহ রংপুর বিভাগের চার জেলা থেকে বিএনপির কোনো নির্বাচিত সাংসদ নেই। এমনিতেই রংপুর অঞ্চলের মানুষ উন্নয়ন বৈষম্যের শিকার। এ অবস্থায় রংপুর অঞ্চলের উন্নয়ন ও সমস্যাগুলো জাতীয় সংসদে জোরালোভাবে তুলে ধরতে শিক্ষিত এবং দলের জন্য দীর্ঘদিন ধরে নিবেদিতপ্রাণ একজন নারী নেত্রীকে মনোনয়ন দেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে সম্ভাব্য প্রার্থীদের অতীত কর্মকাণ্ড ও অবদান বিবেচনা করা উচিত।

এ বিষয়ে তৃণমূল পর্যায়ের বেশ কয়েকজন নেতা জানান, দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে রংপুর অঞ্চলের চার জেলার ১৯টি আসনের একটিতেও বিএনপি প্রার্থীরা জয়ী হতে পারেননি, যা দলের জন্য অত্যন্ত লজ্জাজনক। তবে লালমনিরহাট জেলার তিনটি আসনে বিএনপি প্রার্থীরা জয়ী হওয়ায় সেখান থেকে রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রংপুর সদর আসন থেকে নির্বাচিত অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী করা হয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তে।

তৃণমূল নেতাদের মতে, রংপুর অঞ্চলের চার জেলা থেকে অন্তত একজন নারীকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হলে তা দলের জন্য ইতিবাচক হবে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন